| শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট | পড়ুন মিনিটে
বিজয়নগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রমজান আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত রমজান আলী উপজেলার পত্তন ইউনিয়নের বড়পুকুরপাড় গ্রামের শুক্কু মিয়ার ছেলে।বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি আতিকুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে বন্ধুদের সঙ্গে এলাকায় ব্যাডমিন্টন খেলতে যায় রমজান। ব্যাডমিন্টন মাঠের বৈদ্যুতিক লাইনের সংযোগ লাগানোর জন্য গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খান রিয়াজ মাহমুদ জিকু জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।