Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া রেলওয়ে স্কুলে বখাটেদের ইভটিজিংয়ে অভিভাবকদের ক্ষোভ।

  |   বুধবার, ১১ জুলাই ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া রেলওয়ে স্কুলে বখাটেদের ইভটিজিংয়ে অভিভাবকদের ক্ষোভ।

আশরাফুল মামুন: ব্রাহ্মণবাড়ীয়া আখাউড়ার শতবর্ষী ঐতিহ্যবাহী রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে ক্লাস ও পরিক্ষা চলার সময়েও স্কুলের ভেতরে ঢুকে মাদকাসক্ত বখাটেরা ছাত্রীদের ইভটিজিং করার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার সকাল ১১ টায় বিদ্যালয়ের পরীক্ষা চলাকালীন সময়েও দেখা যাচ্ছে স্থানীয় মাদকাসক্ত যুবক ও বখাটে ছেলেরা স্কুলের বারান্দায় এবং ছাত্রদের বাই সাইকেল রাখার স্থানে অবস্থান করছে ।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও অধ্যায়নরত ছাত্র ছাত্রীদের সাথে কথা বলে জানা গেছে , সকাল ১০ টার সময় এবং দুপুর ১২ টার পরে বখাটেরা স্কুলের সামনের রাস্তায়, মেইন গেইটে ও বারান্দায় দাড়িয়ে থাকে মেয়েদের ইউটিজিং করে । এতে করে ব্যাহত হচ্ছে স্কুলের পাঠদান । এ ঘটনায় ছাত্র ছাত্রীদের অভিবাবকরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

এসব বখাটেরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় ভয়ে তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না । ছাত্র ছাত্রীরা বিষয়টি অভিবাবকদের কে জানানোর পরে স্কুলের প্রধান শিক্ষক কে জানানো হয়।

স্কুল বন্ধ হওয়ার পরে স্কুলের হলরুম ও বারান্দায় চলে কোড্ডা গ্রামের এক প্রভাবশালী ইয়াবা ব্যবসায়ী যুবকের নের্তৃত্বে মাদক সেবন । এতে করে স্কুলের পরিবেশ যেমন নষ্ট হচ্ছে তেমনি করে এলাকার কিশোর ও যুবকেরা ও মাদকাসক্ত হয়ে পড়ছে । তাদের বিরুদ্ধে প্রতিবাদে কেউ মুখ খুলছে না ।

এ অবস্থা চলতে থাকলে উপজেলার সবচেয়ে প্রাচীনতম ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি পাঠদান সংকটের মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন সচেতন অভিবাবকরা।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আমিনুল ইসলাম ইভটিজিং এর সত্যতা নিশ্চিত করে ক্ষোভ প্রকাশ করে বলেন, স্কুলে আসার সময় ও ছুটির সময়ই বখাটেরা বিভিন্নভাবে উত্যাক্ত করে। বিষয়টি শিক্ষার্থী ও অভিবাবকদের কাছ থেকে শোনার পর আমি আমার উপর মহল কে অবহিত করেছি ।

আখাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে ইভটিজিংয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন , অত্র উপজেলার সবচেয়ে ভাল ও স্বনামধন্য প্রতিষ্ঠানে এ ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ড কোনভাবেই মেনে নেওয়া যায় না এ বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবো।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ শামসুজ্জামান বলেন, বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করে অবশ্যই ব্যবস্থা গ্রহন করবো ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ