Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

আখাউড়ায় জমির মৌজার মূল্য ১৮০০টাকা শতক বিপাকে জমির মালিকরা

  |   বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় জমির মৌজার মূল্য ১৮০০টাকা শতক বিপাকে জমির মালিকরা

আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের রহিমপুর গ্রামের মৌজার জমির মূল্য ১৮০০ টাকা শতক। সরকারিভাবে এ টাকা নির্ধারণ করে দেয়া আছে।

রহিমপুর মৌজার প্রায় ১০ একর জমি আশুগঞ্জ-ব্রাহ্মণবাড়িয়া-ধরখার-আগরতলা সড়ক নির্মাণে অধিগ্রহনের আওতায় পড়ায় জমির মালিকরা এখন বিপাকে পড়েছেন।

কোটি কোটি টাকা লোকাসানের মুখে পড়ে পথে বসার উপক্রম হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন তারা।
বুধবার সকালে রহিমপুর মৌজায় হওয়া সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্থের শঙ্কায় থাকা পরিবারগুলো এ সংবাদ সম্মেলন করেন। এ সময় জানানো হয়, রহিমপুর মৌজার পাশের অংশ সাহেব নগর মৌজার মূল্য প্রতি শতক জমি এক লাখ ৪৪ হাজার টাকা নির্ধারণ করা আছে।তবে মূলত রহিমপুর মৌজার বর্তমান বাজার মূল্য প্রতি শতক পাঁচ লাখ টাকা।

ক্ষতিগ্রস্থদের পক্ষে ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মো. শাহনেওয়াজ ভূইয়া সানু এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় তিনি জানান, ওই মৌজায় জমি বিক্রি কম হওয়ায় মৌজা দর বাড়ে নি। ওনার ৫৩ শতাংশ জায়গা অধিগ্রহনের আওতায় পড়ায় কম দামের শঙ্কায় পথে বসার উপক্রম হয়েছে।

এ সময় দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বলেন, ‘বাজার দর অনুযায়ি টাকা না পেলে জমির মালিকদেরকে পথে বসতে হবে।’ এ সময় তিনি আঁকা বাকা নকশা পরিবর্তনেরও দাবি জানান।সংবাদ সম্মেলনের সময় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানজিল শাহ তচ্ছন, ছাত্রদলের সাবেক সভাপতি মো. আল আমিন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ