Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ডিজিটাল নিরাপত্তা আইনটি হবে জনবান্ধব : আইনমন্ত্রী

  |   বুধবার, ১১ জুলাই ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ডিজিটাল নিরাপত্তা আইনটি হবে জনবান্ধব : আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আমি আগেও বলেছি এখনও পরিস্কারভাবে বলছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কিছুতেই বঙ্গবন্ধুর দেওয়া সংবিধানে যে বাক-স্বাধীনতা এবং সাংবাদিকতার স্বাধীনতা দেওয়া আছে সেটাকে খর্ব করে কোন আইন প্রণয়ন করবে না, করবে না, করবে না। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনটি হবে জনবান্ধব ও মিডিয়াবান্ধব। সংসদের আগামী অধিবেশনে আইনটি পাস হতে পারে বলেও তিনি জানান।

আজ বুধবার সচিবালয়ে নিজ দফতরে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনা শেষে এসব কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। বৈঠক শেষে আইনমন্ত্রী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনটি বর্তমানে সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে আছে। ব্যাপক আলাপ-আলোচনার ভিত্তিতে আইনটিকে জনবান্ধব করতেই দফায় দফায় সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছি। স্ট্যান্ডিং কমিটির বৈঠকেও সাংবাদিক নেতারা দুবার অংশ নিয়েছেন। আজকের বৈঠকেও ওই আইনের খুঁটিনাটি বিষয়ে সাংবাদিক নেতাদের সাথে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, সাংবাদিক নেতারা অনেক প্রস্তাব দিয়েছেন, সেগুলো নিয়ে স্ট্যান্ডিং কমিটিতে বসবো। আলাপ-আলোচনার ভিত্তিতেই স্ট্যান্ডিং কমিটি আইনটিকে চূড়ান্ত করবে। তবে চূড়ান্তভাবে সংসদে উপ¯’াপনের আগে সাংবাদিক নেতাদের সঙ্গে হয়তো আরও একবার বসবো। বৈঠকে সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল এবং বেসরকারী টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো‘র সিনিয়র সহসভাপতি ও ৭১ টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ