| শনিবার, ০২ জানুয়ারি ২০২১ | প্রিন্ট | ৯৮৪ বার পঠিত | পড়ুন মিনিটে
আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ক্রিকেটকে ভালবেসে ও তরুন প্রজন্মকে উজ্জীবিত করতে প্রথম(৩০)উর্ধ্বে বয়সের অপেশাদার ক্রিকেটার বন্ধুদের সমন্বয়ে গঠিত হয়েছে ফ্রেন্ডস_ইউনাইটেড_আখাউড়া নামের একটি ব্যাতিক্রম ক্রিকেট টিম।
ইংরেজি নববর্ষ ২০২১ সালের প্রথম দিনে আখাউড়ার নবাব চাইনিজ রেস্টুরেন্টে নানান আয়োজনে এই ব্যাতিক্রমি ক্রিকেট টিমের আত্নপ্রকাশ ঘটে।আত্নপ্রকাশ অনুস্টানে টিমের নাম,লোগো,প্লেয়ার পরিচিতি,টিম জার্সি উন্মোচন করা হয়।এমন আনন্দঘন রাতে ডিনার পার্টিতে ক্রিকেট টিমের সাথে সংশ্লিষ্ট সকল বন্ধুরা ও অন্যান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ব্যাতিক্রমি অপেশাদার ক্রিকেট টিমের ক্রিকেটারদের মধ্যে অন্যতম শিপন দেওয়ান বলেন, বন্ধুত্ত্বের প্রগাঢ়তা বৃদ্ধি করতে তাদের ব্যাতিক্রম ও নান্দনিক এমন আয়োজন।এখানে টিমের সকল সদস্যরা বিভিন্ন পেশায় কর্মব্যস্ত।বন্ধুত্ত্বের টানে মাঝে মাঝে বিভিন্ন উৎসবে ও ছুটির দিনে সকল বন্ধুদের নিয়ে হাসি আনন্দে বিনোদনে তাদের খেলা অনুস্টিত হবে।যা তাদের নিজেদেরকে আনন্দ দিবে ও তরুণ প্রজন্মকে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হবে।