Advertise with us
শিরোনাম
আখাউড়ায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন ও যুব ঋণ বিতরণ আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলী (স্বামী-স্ত্রী) স্ট্যান্ডরিলিজ আখাউড়ায় প্রবাসীর জায়গায় গাছের চারা কেটে ফেলার অভিযোগ আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

বাংলাদেশসহ ৫ দেশ থেকে গৃহকর্মী নেবে কুয়েত

  |   মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

বাংলাদেশসহ ৫ দেশ থেকে গৃহকর্মী নেবে কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশসহ ৫টি দেশ থেকে নতুন গৃহকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে কুয়েত সরকার। ১৭ জানুয়ারি থেকে নতুন গৃহকর্মী নিয়োগের এই প্রক্রিয়া শুরু হয়।

দেশটির স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস তাদের অনলাইন সংস্করণে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবরটি প্রকাশ করেছে। ওই দৈনিকের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয় যে, এখন থেকে স্থানীয় নাগরিকরা নতুন গৃহকর্মীর জন্য শ্রম ও কর্মসংস্থান বিষয়ক কোম্পানি গুলোতে, আবেদন জমা দিতে পারবেন।

পত্রিকাটির সূত্রে আরো জানা গেছে, কুয়েতের মন্ত্রিপরিষদ গৃহকর্মী নিয়োগের অনুমতি দিয়েছে। ফলে, কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর সরাসরি ফ্লাইটের মাধ্যমে ফিলিপাইন, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশের গৃহকর্মীদের কুয়েত প্রবেশে অনুমতি দেবে।

অন্যদিকে, নতুন গৃহকর্মী বা নিজ দেশে আটকে পড়া প্রবাসীদের ”বালসামা”নামের একটি এপ্স নিজ মোবাইলে ইন্সটল করে নিতে সংশ্লিষ্টরা পরামর্শ দেন। এপ্সটি ভ্রমণ অনুমতি, বিমান টিকেট, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ও প্রয়োজনীয় পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে ব্যবহার করতে হবে।

এছাড়াও কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞাকৃত ৩৫ দেশের নাগরিকরা, খুব শিগগিরিই কুয়েত ফিরতে পারবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন। নিজ দেশে আটকে পড়া কুয়েত প্রবাসীদের প্রথম ফ্লাইটটি, আগামী ২৮ জানুয়ারি শ্রীলংকান গৃহকর্মীদের নিয়ে যাবে। পরবর্তীতে বাংলাদেশ ও নেপালের গৃহকর্মীদের নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ