Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আফ্রিকায় করোনা আক্রান্ত হয়ে তিন বাংলাদেশির মৃত্যু

  |   শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আফ্রিকায় করোনা আক্রান্ত হয়ে তিন বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

আফ্রিকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। লেসোথো, মোজাম্বিক ও দক্ষিণ আফ্রিকায় তারা মারা যায়।

লেসোথোয় নকুল বনিক নামের একজন বাংলাদেশি মাসেরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ১০ দিন ধরে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বাড়ি মুন্সিগঞ্জের লৌহজংয়ের নাগের হাটে।

মোজাম্বিকে করোনা উপসর্গ নিয়ে মুহাম্মদ হোসেন নামে আরও এক বাংলাদেশি মারা গেছেন। করোনার উপসর্গ নিয়ে কয়েকদিন থেকে অসুস্থ মুহাম্মদ হোসেন মোজাম্বিকের সুইতে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার চনুয়া ইউনিয়নে।

এছাড়া, দক্ষিণ আফ্রিকায় করোনায় আরেক বাংলাদেশির মৃত্যু হয়েছে। দেশটির জোহানেসবার্গের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খোরশেদ আলম নামের ওই বাংলাদেশি মারা যান। তার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ