Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আফগানিস্তানে ৩ নারী সাংবাদিককে প্রকাশ্যে হত্যা

  |   বুধবার, ০৩ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আফগানিস্তানে ৩ নারী সাংবাদিককে প্রকাশ্যে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের জালালাবাদ শহরে একটি টেলিভিশন স্টেশনের তিন নারী সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। তারা বেসরকারিভাবে পরিচালিত ইনিকাস টিভি স্টেশনের ডাবিং বিভাগে কর্মরত ছিলেন।

ইনিকাস টিভির প্রধান জালমাই লাতিফি জানায়, তারা কাজ শেষে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে বন্দুকধারীরা হামলা চালালে সবার মৃত্যু হয়। দেশটির পুলিশ জানায়, এ ঘটনার প্রধান হামলাকারীকে তারা গ্রেপ্তার করেছে। ওই ব্যক্তির সঙ্গে সশস্ত্র সংগঠন তালিবানের সম্পৃক্ততা রয়েছে।

তবে গোষ্ঠীটির পক্ষ থেকে এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরেই দেশটির সাংবাদিক, সমাজকর্মী এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ তালিবান যোদ্ধাদের হামলার শিকার হচ্ছেন।

ডিসেম্বরে এক সংবাদ উপস্থাপিকা ও গত মাসে রাজধানী কাবুলে সুপ্রিম কোর্টের দুই নারী বিচারককে হত্যা করা হয়েছে।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ