| বুধবার, ১৭ মার্চ ২০২১ | প্রিন্ট | ২৫৪৭ বার পঠিত | পড়ুন মিনিটে
মো:সাইফুল ইসলাম:
বঙ্গঁবন্ধুর জন্মশত বার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নবীন কবি খাদিজা আক্তার রিয়া মনির স্বরচিত কবিতার বই “সাহসী রমণীর”মোড়ক উন্মোচিত হয়েছে।

বুধবার(১৭ই মার্চ) উপজেলা পরিষদ মাঠে
আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলম এ সময় পৌর মেয়র তাকজিল খলিফা কাজল,জেলা পরিষদের সদস্য আতাউর রহমান নাজিম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন সফিক আলেয়া আওয়ামিলীগের যুগ্ন আহ্বায়ক মনির হোসেন বাবুল,যুবলীগের যুগ্ন আহ্বায়ক আব্দুল মমিন বাবুল উপস্থিত ছিলেন।

খাদিজা আক্তার রিয়া মনি পৌরশহরের নারায়ন পুর গ্রামের পীরবাড়িতে জন্মগ্রহণ করেন।তার পিতা মো: লিটন মিয়া পেশায় একজন ব্যবসায়ী।তিনি সকল পাঠকের দোয়া ও ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চান। আগামি বই মেলায় কাব্যগ্রন্থ প্রকাশনীর ব্যনারে কবিতার বইটি বই মেলার ৪১৫ নম্বর স্টলে পাওয়া যাবে।