| বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১ | প্রিন্ট | ৫২১ বার পঠিত | পড়ুন মিনিটে
মো:সাইফুল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোগড়া ইউনিয়নের ১৫ গ্রামের সমর্থন পেলেন নৌকার মনোনয়ন প্রত্যাশি এমএ মতিন।
বুধবার বিকালে ইউনিয়নের নয়াদিল প্রাথমিক বিদ্যালয়ের পাশের মাঠে বুধবার বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মোগড়া ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের ১৫ গ্রামের আয়োজনে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হাবিলদার আব্দুল গফুর।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাশেম দরুইন, খুরশিদ ড্রাইভার টানোয়াপাড়া, বিল্লাল মিয়া দরুইন প্রমূখ। এসময় দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয় সভার মাঠ।
উপস্থিত সকলে আসন্ন মোগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে এমএ মতিন এর পক্ষে কাজ করার শপথ গ্রহণ করেন।উপস্থিত সকলে,সমাবেশে উপস্থিত জনতা তাদের বক্তব্যে জানান আগামী মোগড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকার যোগ্য প্রার্থী হিসেবে এম এ মতিনের মনোনয়ন প্রত্যাশী।

এসময় চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী এমএ মতিন জানান আমি আশা রাখি নৌকা আমি পাবো। আমার পরিবার আওয়ামীলীগ পরিবার । আমি এমন কিছু করি নাই যে দল আমাকে সমর্থন করবে না । আমার বিশ্বাস জননেত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ আইনমন্ত্রী আনিসুল হক আমাকে নৌকা প্রতিক দিবে।