Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

ভারতে থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি টিকা পেয়েছে-বিক্রম দুরাইস্বামী

  |   বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ভারতে থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি টিকা পেয়েছে-বিক্রম দুরাইস্বামী

আখাউড়া প্রতিনিধি:

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দুরাইস্বামী বলেন, এই করোনা পেন্ডামিকের মধ্যেও ভারত-বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। ভারত বাংলাদেশের সম্পর্ক সব সময়ই সুম্পর্ক। বর্তমানে একটি অস্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। আশা করি রমজান মাস উপলক্ষে ইতিবাচক মানসিকতা নিয়ে একসাথে প্রার্থনা করি। আমরা সবাই এই সমস্যা (কোভিড-১৯Ñ মোকাবেলা করতে পারব। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ভারতের আগরতলা থেকে আখাউড়া আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে প্রবেশকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভ্যাকসিন প্রাপ্তির বিষয়ে তিনি বলেন, সারা বিশ্বেই ভ্যাকসিনের সংকট রয়েছে। সরবরাহের চেয়ে চাহিদা বেশি। সবাই কাজ করছে কী ভাবে ভ্যাকসিনের প্রাপ্ত্যতা নিশ্চিত করা যায়। বাংলাদেশকে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে আমরা সাধ্যমত কাজ করছি। দেখি কতটুকু সহযোগিতা করতে পারি।

ভ্যাকসিনের কারণে দুদেশের সম্পর্ক ভাটা পড়বে কীনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান ভারতে টিকার মারাত্মক সংকট রয়েছে। ভারতে থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি টিকা পেয়েছে। অন্য কোন দেশ তা পাইনি। আমাদের সীমিত উৎপাদনের মধ্যে বাংলাদেশকে টিকা দেওয়ার ব্যাপারে কাজ করছি।

তিনি আরও বলেন, করোনার দ্বিতীয় ঢেউ খুব বড় ঢেউ। ভারতে বর্তমান অবস্থা খুব খারাপ। আমরা সবাই সমস্যা সমাধানে একসাথে কাজ করছি। দুই দেশের মানুষের স্বার্থে কী করতে পারি। এজন্য আমি দিল্লী প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছিলাম।এসময় তাঁর স্ত্রী সঙ্গীতা দুরাইস্বামী সঙ্গে ছিলেন।এসময় চেকপোষ্টে তাঁকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ-আলম। পরে তিনি সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ