Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু

  |   রবিবার, ০২ মে ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু
আখাউড়া প্রতিনিধি:
ভারতে করোনার প্রকোপ বৃদ্ধির ফলে বাংলাদেশ-ভারত দু-দেশের সীমান্ত বন্ধ রয়েছে। বাংলাদেশ ও ভারতীয় নাগরিকদের বিশেষ অনুমতি নিয়ে নিজ দেশে যাওয়া অব্যাহত রয়েছে।
শুক্রবার সরকারি ছুটি ও শনিবার মে দিবস উপলক্ষে দুই দিন আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকার পর আজ রোববার সকাল থেকে বন্দরের আমদানি রপ্তানি পূণরায় শুরু হয়েছে।সকাল থেকে সিমেন্ট, তেল,শুটকি, পাথরসহ বেশ কয়েকটি পণ্যবাহী ট্রাক আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক মোঃশাহনেওয়াজ ভূইয়া জানান, দুই দিন বন্ধ থাকার পর আজ রবিবার সকাল থেকে আমদানি রপ্তানি কার্যক্রম পূণরায় শুরু হয়েছে।
তবে এপথে পণ্য পরিবহনকারী ট্রাকচালক ও হেলপারদের মধ্যে নেই কোনো স্বাস্থ্য সচেতনতা।

ফলে করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকিতে পড়তে পারেন বাণিজ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ট্রাকচালক হেলপার, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা।

বাংলাদেশের চেয়ে ভারতে করোনা সংক্রমণের হার বেশি। এদের মাধ্যমে সহজে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে করোনা সংক্রমণ ঝুঁকি নিয়ে দেশে ফিরছেন বাংলাদেশি ট্রাকচালকরা।
Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ