শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় চলার পথে ৪০০ রিকশাচালকের ঈদ আনন্দে ‘স্বপ্নতরী’

  |   শুক্রবার, ০৭ মে ২০২১   |   প্রিন্ট   |   ৫১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় চলার পথে ৪০০ রিকশাচালকের ঈদ আনন্দে ‘স্বপ্নতরী’

মো:সাইফুল ইসলাম:
লাল সবুজের মিশ্রণের পোশাক পড়া কিছু যুবক রিকশা থামিয়ে দিচ্ছে। চালক প্রথমে একটু ভ্যাবাচেকা খেলেও মুহুর্তেই চেহারার রং বদল, মুখে হাসি। চালকরা পেলেন ঈদ উপহার।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ‘স্বপ্নতরী’ নামে সংগঠন ৪০০ পরিবারকে শুক্রবার সকালে ঈদ উপহার তুলে দেয়। ঈদ উপহারের মধ্যে ছিলো সেমাই, চিনি, নারিকেল, চিনি, বাদাম, কিচমিচ।

উপজেলার সড়ক বাজার, আজমপুর, গাজীরবাজার, কর্ণেল বাজার, ধরখার, তন্তর এলাকায় এসব ঈদ উপহার দেয়া হয়। এ সময় পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল হান্নান ভূঁইয়া স্বপন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল মমিন বাবুল, স্বপ্নতরীর সভাপতি মাকসুদুল আলম, সাধারন সম্পাদক মো. শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলাম,শাহ আলম,এসবি লিটন, মো. মোস্তাকিম, বিএম ফরহাদ, মো. মিনহাজুল প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বপ্নতরীর সাধারন সম্পাদক মো. শরীফুল ইসলাম বলেন, ‘করোনাকালীন সময়ে মানুষ খুবই অসহায় অবস্থায় আছে। আমরা আমাদের সাধ্যমকো কিছু একটা করার চেষ্টা করেছি।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ