| সোমবার, ১০ মে ২০২১ | প্রিন্ট | ৬০৪ বার পঠিত | পড়ুন মিনিটে
আখাউড়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দহ্মিণ ইউনিয়ন পরিষদে ভিজিএফ কর্মসূচির আওতায় নগদ অর্থ সহায়তা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে।
আজ সোমবার সকাল ১০.৩০টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আখাউড়া দহ্মিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃজালাল উদ্দিন।ইউনিয়নের ০৯টি ওয়ার্ডের ৩৭৮টি পরিবারের মাঝে এই অর্থ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
পরিষদের সচিব আবুল হাসেম জানান, করুণা পরিস্থিতিতে ও ঈদুল ফিতর ২০২১ উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় অতিদরিদ্র, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ৪৫০টাকা করে ৮৬৪টি পরিবারের মধ্যে ১৭৮১০০/- টাকা বিতরন করা হয়েছে।
অর্থ সহায়তা বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা টেক অফিসার মোহাম্মদ কফিল উদ্দিন, ইউপি সদস্য হান্নান মিয়া,মোঃআল আমিন, রুকন উদ্দিন ভূইয়া, আয়েত আলী ভূইয়া,রাবিয়া খাতুন প্রমুখ।