শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় ‘অভুক্ত’ প্রবাসীর পরিবারসহ অসহায়দের পাশে বসুন্ধরা গ্রুপ

  |   মঙ্গলবার, ১১ মে ২০২১   |   প্রিন্ট   |   ৪৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ‘অভুক্ত’ প্রবাসীর পরিবারসহ অসহায়দের পাশে বসুন্ধরা গ্রুপ
আখাউড়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার এক প্রবাসীর পরিবার ‘অভুক্ত’ থাকা নিয়ে কালের কণ্ঠে রিপোর্ট প্রকাশিত হলে অনেকেই এগিয়ে আসেন। এবার পাশে দাঁড়িয়েছে খোদ বসুন্ধরা গ্রুপ।
আজ মঙ্গলবার সকালে পৌর এলাকার রাধানগরে কালের কন্ঠের শুভ সংঘের সহযোগিতায় ওই পরিবারসহ অসহায়দের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়। এসব খাদ্য সহায়তার মধ্যে ছিলো চাল, ডাল, তেল, লবন সেমাই, চিনি, লবন ইত্যাদি। পত্রিকা হকার, গৃহকর্মী, দিনমজুরসহ দরিদ্রদের মাঝে এসব সহায়তা দেয়া হয়।
এ সময় আখাউড়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. নুরুন্নবী ভূঁইয়া, সাবেক সাধারন সম্পাদক কাজী মিনহাজুল আবেদীন হান্নান, সাবেক সহ-সভাপতি কাজী মফিকুল ইসলাম সুহিন,  সহ-সভাপতি জুটন বনিক,  টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাংবাদিক মো. ফজলে রাব্বী, আশীষ সাহা, ব্যবসায়ি মো. ইয়াছিন চৌধুরী, মো. মামুন আল ফয়সল প্রমুখ উপস্থিত ছিলেন।
কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু এ কাজের সমন্বয় করেন।সাংবাদিকসহ উপকারভোগিরা উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি বসুন্ধরা গ্রুপ ও কালের কণ্ঠের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ