Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

সাংবাদিক রোজিনার  মুক্তির দাবিতে আখাউড়ায় সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ

  |   বুধবার, ১৯ মে ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

সাংবাদিক রোজিনার  মুক্তির দাবিতে আখাউড়ায় সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ

আখাউড়া প্রতিনিধি:

সচিবালয়ে পেশাগত দায়িত্বপালনকালে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও মামলা প্রত্যাহার করে নিঃশর্তে মুক্তির দাবিতে মানববন্ধন, প্রতিবাদ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মে) সকালে অ্যাডভোকেট সিরাজুল হক পৌর মুক্তমঞ্চের সামনে আখাউড়ার সর্বস্থরের সাংবাদিকবৃন্দের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

উক্ত মানববন্ধন ও বিক্ষোভে বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি দেয়ার পাশাপাশি উক্ত ঘটনায় দোষীদের অনতিবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

সাংবাদিক নেতৃবৃন্দরা আরো বলেন,দেশের স্বার্থে জনগণের কল্যানে যেকোনো তথ্য সংগ্রহ করা সাংবাদিকদের অধিকার। আজ শুধু রোজিনা ইসলাম কারারুদ্ধ হয়নি, কারাবন্দী হয়েছে স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের কলম।যারা জনগণের সম্পদ লুটপাট করে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার দাবি ও জানান তারা।দাবি না মানলে কঠোর আন্দোলনে নামার হুশিয়ারী প্রদান করেন সাংবাদিক নেতৃবৃন্দরা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম,বিশ্বজিৎ পাল বাবু, মোঃ জুয়েল মিয়া,হান্নান খাদেম,মানিক মিয়া,মহিউদ্দিন মিশু, মোহাম্মদ অমিত হাসান আবির,জালাল হোসেন মামুন,রুবেল আহমেদ,ইসমাইল হোসেন,হাসান মাহমুদ পারভেজ, আল-আমিন সহ আরো অনেকে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ