শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়া মাদকাসক্ত পরিবার থেকে বাচার জন্য ব্যবসায়ির সংবাদ সম্মেলন

  |   শনিবার, ০৫ জুন ২০২১   |   প্রিন্ট   |   ৭২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়া মাদকাসক্ত পরিবার থেকে বাচার জন্য ব্যবসায়ির সংবাদ সম্মেলন

আখাউড়া প্রতিনিধি

ব্রা‏হ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মাদকাসক্ত পরিবার থেকে বাচার জন্য সংবাদ সম্মেলন করেছেন সাহাব উদ্দিন মুন্সী নামে এক ঔষধ ব্যবসায়ি। আজ শনিবার সকালে উপজেলার মোগড়া বাজারে এই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে সাহাব উদ্দিন মুন্সী জানান, উপজেলার মোগড়া বাজারে অবস্থিত ’মেসার্স সুইটি মেডিসিন সেন্টার নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত ভাড়ায় পরিচালনা করার পর গত বছরের জুলাই মাসে নগদ টাকায় ক্রয় করে প্রতিষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে পরিচালনা করছেন। এই অবস্থায় কিছুদিন পর বিক্রেতা ফজলে রাব্বি তার আরেকটি ব্যবসা প্রতিষ্ঠান বা দোকান বিক্রয় করার প্রস্তাব দিলে তার পাশর্বর্তী হওয়ায় আত্মীয়স্বজনদের নিকট থেকে দারদেনা করে এবং ব্যাংক থেকে ব্যবসায়ি লোন নিয়ে ১৩ লাখ ৫০ হাজার টাকা হ্যান্ডনোটের মাধ্যমে বায়না করে মূল্যের উপর সরকারী নিষেধাজ্ঞা থাকায়।

পরে দোকানটি অন্যত্র বন্ধক দেয়ার চেষ্টা করলে দোকান বিক্রয় বাবত আরো ২ লাখ ৫০ হাজার টাকা দিয়েছে ফজলে রাব্বিকে। পরে বাকী টাকা জোগার করে তাকে দলিল রেজিস্ট্রির জন্য চাপ দিলে সে নানা তালবাহানা শুরু করে।

তিনি বলেন, দোকান ক্রয়ের আগে ফজলে রাব্বি তার মাকে জানাতে রাজি হয়নি। সে বলেছে তার মা তানিয়া বেগম একজন নেশাখোর, বয়সকালে তার ছেলের বয়সী আরেক নেশাখোর মামুন মৃধাকে বিয়ে করেছে তাই ফজলে রাব্বি তার মায়ের উপর ক্ষিপ্ত ছিলল।

তিনি আরো জানান, বর্তমানে ১৬ লাখ টাকা আত্মসাৎ করতে তার মাদকাসক্ত মা তানিয়া বেগম ও মায়ের দ্বিতীয় স্বামী মামুন মৃধা তাকে প্রায়ই প্রাণনাশের হুমকি দিচ্ছে। গত ২৫ মে বিকাল ৩টায় তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে দা, লাঠি, লোহার রড দিয়ে আক্রমন করার চেষ্টা করে। পরে তিনি গত ৩০ মে এই টাকা উদ্ধারের জন্য ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি এবং নিজের নিরাপত্তার জন্য ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছে। যে কোনো মুর্হুতে তার উপর হামলা হতে পারে। সে চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে জানিয়ে দেশের সমস্ত প্রশাসন ও কর্তৃপরে দৃষ্টি আকর্ষণ করেছেন।

তিনি বলেন, দোকান ক্রয়ের আগে ফজলে রাব্বি তার মাকে জানাতে রাজি হয়নি। সে বলেছে তার মা তানিয়া বেগম একজন নেশাখোর, বয়সকালে তার ছেলের বয়সী আরেক নেশাখোর মামুন মৃধাকে বিয়ে করেছে তাই ফজলে রাব্বি তার মায়ের উপর ক্ষিপ্ত ছিল।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ