Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

অবৈধ ভাবে মাটি উত্তোলনের দায়ে যুবলীগ সভাপতি ও চেয়ারম্যান জামাতার অর্থদন্ড

  |   শুক্রবার, ১১ জুন ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

অবৈধ ভাবে মাটি উত্তোলনের দায়ে যুবলীগ সভাপতি ও চেয়ারম্যান জামাতার অর্থদন্ড

আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধ ভাবে সরকারী ভুমি থেকে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতে যুবলীগ সভাপতি ও চেয়ারম্যান জামাতা কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।অনাদায়ে এক মাসের কারাদন্ড দেয়া হয়।

গতকাল(১০ জুন)বৃহস্পতিবার বিকালে পুলিশের সহযোগীতায় উপজেলার মনিয়ন্দ গ্রামে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম।

উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ গ্রামের দীঘির দক্ষিণ পাড়ে সরকারী ভুমি থেকে সাবেক ইউ পি চেয়ারম্যান দীপক চৌধুরীর জামাতা মো: আশরাফুল আলম জনি চৌধুরী (৩৮) ও ধরখার ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জাহাঙ্গীর (৪০) নামে দুইজন ব্যক্তি ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করার খবর পেয়ে পুলিশের সহযোগীতায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

এই সময় ভ্রাম্যমাণ আদালত অবৈধ ভাবে সরকারী মাটি উত্তোলনের অপরাধে তাদেরকে এক লক্ষ টাকা জরিমানা করে এবং অনাদায়ে এক মাসের কারাদন্ড দিয়েছে।

সরকারী অনুমোদন ছাড়া কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ৫ এর ১১ ধারায় তাদেরকে এই জরিমানা করা হয়।উপজেলা প্রশাসনের এই ধরণের অভিযান অব্যহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ