Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

আখাউড়ায় ভারতীয় মাদকসহ গ্রেফতার ৩

  |   বুধবার, ১৬ জুন ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ভারতীয় মাদকসহ গ্রেফতার ৩

মোঃসাইফুল ইসলাম#

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ মাদকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ওয়ারেন্টমূলে আরো ২ জনকে গ্রেপ্তার করা হয়।

আখাউড়া থানার এসআই এরশাদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ রামধননগর রেলক্রসিং এর উত্তর পার্শ্বে পাকা সড়কের উপর চেকপোষ্ট বসিয়ে মঙ্গলবার (১৫ই জুন)’ বিকেলে জুয়েল মিয়া(৩০) নামের এক অটোরিক্সা আরোহীকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত জুয়েল বিজয়নগর থানার কাশিনগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

অন্যদিকে বুধবার (১৬ ই জুন) এসআই জাকির হোসেন ও এএসআই হেলালের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নুরপুর মান্নান শাহের কাঁঠাল বাগানে অভিযান চালিয়ে হবির মোল্লা(৩৩) নামের এক ব্যাক্তি’কে ব্যাগভর্তি ৪০ বোতল স্কোপ সিরাপ সহ গ্রেপ্তার করেন।গ্রেফতারকৃত হবির মিয়া নুরপুর মধ্যপাড়ার মৃত ইদ্রিছ মোল্লার ছেলে। তার বিরুদ্ধে আখাউড়া থানায় চোরাচালান সহ পূর্ববর্তী একাধিক মামলা রয়েছে।

এছাড়া এটিএস আই তারেকের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার (১৫ই জুন) ভাটামাথা হাসিমপুর ধরখার টু মোগড়া রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলামিন মিয়া (২৭)কে ৪ বোতল স্কোপসহ গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আলামিন মোগড়া দহ্মিণ পাড়ার আনু মিয়ার ছেলে।

এছাড়া পুলিশের অভিযানে মাশেদ মিয়া(৫০) মাদক মামলার আসামী মালু মিয়া(২৯)কে বিজ্ঞ আদালতের গ্রেপ্তারী পরোয়ানা মূলে আটক করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান,মাদক উদ্ধার ঘটনায় ৩ টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।গ্রেপ্তারকৃত ৫ জনকে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।তিনি বলেন মাদকের বিরুদ্ধে এঅভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ