Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় বাল্য বিয়ে থেকে মুক্তি চান মুক্তিযোদ্ধার সন্তান

  |   মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় বাল্য বিয়ে থেকে মুক্তি চান মুক্তিযোদ্ধার সন্তান

আখাউড়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক কাজি ‘প্রতারণা’ করে বাল্য বিয়ে করিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি বুঝতে পেরে বর নিজেই এ থেকে মুক্তি পেতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরারবর লিখিত আবেদন করেছেন।

লিখিত আবেদন থেকে জানা যায়, পৌর এলাকার কলেজপাড়ার বাসিন্দা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক পরিচালক কে এম হারুণুর রশিদের ছেলে মো. মাহবুবুর রশিদের সঙ্গে স্থানীয় এ মেয়ে বিয়ে হয় এ বছরের ২৪ ফেব্রুয়ারি।

স্থানীয় নিকাহ রেজিস্ট্রার (কাজি) মো. মাঈনুদ্দিনের মধ্যস্থতায় বিয়েটি সম্পন্ন হয়। কাজি মাঈনুদ্দিন পরিচালিত একটি মাদ্রাসায় কনে পড়াশুনা করে জানতে পেরে বয়স সম্পর্কে জানতে চাওয়া হয়।

এ সময় মাঈনুদ্দিন বিষয়টি এড়িয়ে গিয়ে কাবিনে স্বাক্ষর নেন এবং বয়স সম্পর্কে তিনি অবগত আছেন বলে জানান।

মাহবুবুর রশিদের ভাই মাহমুদুল হাসান জানান, বিয়ের পর তারা নিশ্চিত হতে পারেন যে কনে দশম শ্রেণির ছাত্রী ও তার বিয়ের বয়স হয় নি। বিষয়টি কাজি মাঈনুদ্দিনকে আবার অবহিত করলে তিনি পাত্তা দেননি।

এমনকি বিয়ে কাবিন নামা চাইলেও সেটা দিতে চান নি। এ অবস্থায় সুরাহা চেয়ে ইউএনও বরাবার অভিযোগ করা হয়। সদ্য বিদায় ইউএনও এ বিষয়ে তদন্ত দেন।

আজ মঙ্গলবার নবাগত ইউএনও’র কাছে গেলে তিনি সামাজিকভাবে মীমাংসার জন্য বলেন।এ অবস্থায় তারা বেশ বিপাকে আছেন।এমনটি নারী নির্যাতন মামলায় ফাঁসিয়ে দেয়ারও ভয় দেখানো হচ্ছে।

তবে কাজি মো. মাঈনুদ্দিন জানান, কনের বয়স কম বলে কাবিন রেজিস্ট্রি করা হচ্ছে না। বয়স হওয়ার পর রেজিস্ট্রি করা হবে। তবে তিনি এ বিয়ে পড়ান নি। মৌলভীর মাধ্যমে বিয়ে পড়ানো হয়েছে। সবাই বিষয়টি অবগত বলে তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ