Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ও পুলিশের জন্য কোরবানির পশু উপহার -আইনমন্ত্রীর

মো:সাইফুল ইসলাম   |   মঙ্গলবার, ২০ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ও পুলিশের জন্য কোরবানির পশু উপহার -আইনমন্ত্রীর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশ এবং সিরাজুল হক আশ্রয়ন প্রকল্পের ৬০টি পরিবারের জন্য কোরবানির পশু উপহার দিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি।

তিনি ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য।আজ মঙ্গলবার দুপুরে আখাউড়া পৌর সভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মো. তাকজিল খলিফা কাজল সিরাজুল হক আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ও থানা পুলিশের কাছে গরু দুটি হস্তান্তর করেন।

এসময় পৌর মেয়র বলেন,গত কয়েক বছর ধরেই মন্ত্রী মহোদয় থানা পুলিশের জন্য ঈদ উপহার হিসেবে কোরবানির পশু দেন।কেননা, তিনি মনে করেন ঈদের সময় সরকারি এ চাকুরেরা আত্মীয় স্বজনকে দূর দুরান্তের বাড়িতে রেখে মানুষের সেবা দিয়ে থাকেন। তাঁরা যেন সেই অভাবটা বুঝতে না পারেন সে কারণে পশু কেনার জন্য নগদ টাকা দিয়ে দেন।’

তিনি আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ন প্রকল্পের আখাউড়ার চরনারায়ণপুর এলাকায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক পল্লীতে এবার ঈদ উপহার হিসেবে নতুন করে পশু উপহার দিলেন আইনমন্ত্রী।গরু হস্তান্তর কালে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল,পৌর আওয়ামিলীগের সাধারন সম্পাদক নাসির উদ্দীন খাদেম লিটনসহ আওয়ামিলীগের দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ