মো:আনিছুর রহমান | শনিবার, ২৪ জুলাই ২০২১ | প্রিন্ট | ৮০৬ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লকডাউনে কঠোর বিধিনিষেধ উপেক্ষা করার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৩০ জনকে ২৪টি মামলায় ১৩৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুর থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এ জরিমানা আদায় করেন।

পৌর শহরের মায়াবী সিনেমা হল থেকে পশ্চিম দিকে মটরষ্যান্ড ও উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যে সরকারি বিধি নিষেধ অমান্য করার দায়ে ৩০ জনকে জরিমানা করা হয়েছে। সকাল থেকেই উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ তৎপর রয়েছে।

সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম জানান আখাউড়ায় কঠোর লকডাউন বাস্তবায়নে প্রশাসন মাঠে তৎপর রয়েছে।বিধিনিষেধ উপেক্ষা করলেই ব্যবস্থা নেওয়া হবে।