Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া দিয়ে সম্প্রচার কর্মীসহ বাংলাদেশে এসেছে ৬৪ জন যাত্রী

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৫ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া দিয়ে সম্প্রচার কর্মীসহ বাংলাদেশে এসেছে ৬৪ জন যাত্রী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশী ও ভারতীয় নাগরিকদের যাতায়াত অব্যাহত রয়েছে।

আজ রোববার(২৫ জুলাই)আখাউড়া স্থলবন্দর দিয়ে আগামী(২৯ জুলাই) বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ সম্প্রচার করতে ১১ জন সম্প্রচার কর্মী,ভারতীয় দূতাবাসের কর্মকর্তাসহ ৬৪ জন যাত্রী বাংলাদেশে এসেছে।একই সময়ে ভারতের চেন্নাইয়ে বাংলাদেশের সহকারী রাষ্ট্রদূত সহ ১৩ জন যাত্রী ভারতে গেছে।

ভারত ফেরত পাসপোর্টধারী বাংলাদেশি যাত্রীদের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক সেন্টারে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ জানান, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ সম্প্রচারের জন্য ১১ সম্প্রচার কর্মীসহ ৬৪ জন যাত্রী বাংলাদেশ আগমন করে।একই সময়ে ভারতে গেছেন ১৩ জন যাত্রী।ক্রিকেট ম্যাচ সম্প্রচারের জন্য ১১জন সম্প্রচার কর্মীকে ৩০ দিনের পোর্ট এন্ট্রি ভিসা প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ