Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় লকডাউনে ২৮ মামলায় ১৩৬৫০ টাকা জরিমানা

মো:সাইফুল ইসলাম   |   মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় লকডাউনে ২৮ মামলায় ১৩৬৫০ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলমান লকডাউনে উপজেলা প্রশাসন সেনাবাহিনীর ও পুলিশের সহযোগিতায় উপজেলার পৌর শহরসহ উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।এসময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২৮ টি মামলায় ১৩৬৫০ টাকা জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার(২৭জুলাই)উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃসাইফুল ইসলাম এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও পুলিশের সহযোগিতায় সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচাল করা হয়।

করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যে সরকারি বিধি নিষেধ অমান্য করার দায়ে ২৮ মামলায় জরিমানা করা হয়েছে।উপজেলায় সকাল থেকে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী তৎপরতা লক্ষ করা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আক্তার জানান, কঠোর লকডাউন বাস্তবায়নে প্রশাসন মাঠে তৎপর রয়েছে।স্বাস্থ্যবিধি উপেক্ষা করলেই ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ