শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিমিটার উপহার দিলেন চিকিৎসক কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ আগস্ট ২০২১   |   প্রিন্ট   |   ৩০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিমিটার  উপহার দিলেন চিকিৎসক কর্মকর্তা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন লেভেল পরিমাপের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০টি পালস অক্সিমিটার উপহার দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের পরিচালক ডাঃ মোঃ শাহ আলম।

সাবেক সিভিল সার্জন ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার,তিনি নবীনগর উপজেলার লাউরফতেহপুর গ্রামের কৃতি সন্তান।আজ মঙ্গলবার নবীনগর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমানের হাতে এই অক্সিমিটার তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন লাউর ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম, সাংবাদিক আবু কাউছার, সাংবাদিক আশীষ সাহা, মো. দেলোয়ার হোসেন, ব্যবসায়ী ফারুক আহমেদ প্রমুখ।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান বলেন, পালস অক্সিমিটার দিয়ে রোগীদের পালস ও অক্সিজেনের লেভেল মাপা হয়। এগুলো পাওয়াতে নবীনগর উপজেলার ২০টি ইউনিয়নের করোনা আক্রান্ত রোগিদের অক্সিজেন লেভেল পরিমাপ করা যাবে।এসম তিনি ডাঃ শাহ আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ ধন্যবাদ জ্ঞাপন করেন।এর আগে ডাঃ শাহ আলম জেলার তিনটি উপজেলায় অক্সিমিটার উপহার দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ