নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২০ আগস্ট ২০২১ | প্রিন্ট | ৬৮৭ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আখাউড়া থানার এসআই আব্দুল্লাহ আল হাসান এর নেতৃত্বে একদল পুলিশ পৌরসভার মসজিদ পাড়া থেকে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় মাদক ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতার কৃতরা হলেন উপজেলার পৌরশহরের মসজিদ পাড়ার রবিউল্লাহর ছেলে মো: ইউসুফ(৩৫) ও উপজেলার উত্তর ইউনিয়নের আনোয়ার পুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো: আলী আফছার (৪৭)
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান,গ্রেপ্তারকৃতরা পৌরসভার মসজিদপাড়ায় ইয়াবা বিক্রি করে আসছিল মর্মে অভিযোগ রয়েছে।তাদের বিরুদ্ধে থানার একাধিক মাদক মামলা রয়েছে। আসামীদের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হচ্ছে।পুলিশের মাদক রিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।