শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় সাংবাদিকদের সাথে মৎস্য দপ্তরের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৮ আগস্ট ২০২১   |   প্রিন্ট   |   ৪৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় সাংবাদিকদের সাথে মৎস্য দপ্তরের মতবিনিময়

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার(২৮ আগষ্ট)বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সিনিয়র মৎস্য কর্মকর্তার আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাসের সভাপতিত্বে ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার।সভায় উপজেলা মৎস্য অফিসের বিভিন্ন কর্মকর্তাসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় দেশিয় প্রজাতির মাছের পোনা উৎপাদন বৃদ্ধি এবং নিষিদ্ধ কারেন্ট জাল ও ক্ষতিকর পিরানহা মাছের বিক্রয় রোধে নিয়োমিত অভিযান পরিচালনার বিষয়ে আলোচনা করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ