শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়া রেলওয়ে স্কুলে আলোচনা সভা ও খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৮ আগস্ট ২০২১   |   প্রিন্ট   |   ৬২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়া রেলওয়ে স্কুলে আলোচনা সভা ও খাদ্য সামগ্রী বিতরণ

ব্রা‏‏হ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শনিবার(২৮আগষ্ট)সকালে উপজেলার বাংলাদেশ রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জনতা ব্যাংক ও স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রীদের আয়োজনে করোনায় ক্ষতিগ্রস্থ ও কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ হয়।

জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক দেলওয়ারা বেগমের সভাপতিত্বে ও এজি এম ফেরদৌসী বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা এবং খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রকল্প পরিচালক)খুরশিদ আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার,ব্রাহ্মণবাড়িয়া জজকোর্টের পিপি এডভোকেট রাকিব আহমেদ তুরাণ,রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধা কৃষ্ণ নুনিয়া প্রমূখ।

এ সময় রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ব্রাহ্মণবাড়িয়া ইউনিয়ন ব্যাংকের ম্যানেজার কাজী কাইয়ুম খাদেম, নূর এ আলম,শরীর খাদেমসহ প্রাক্তন ছাত্র ছাত্রীরা বক্তব্য রাখেন।পরে উপজেলার করোনায় ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ