Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

অমিত হাসান অপু:   |   সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়ায় শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি কলাকার, বিশ্ববরেন্য সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

আজ সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের উদ্যোগে আলোচনা সভা ও সঙ্গীতাঙ্গন প্রাঙ্গনে স্থাপিত আলাউদ্দিন খাঁর ম্যুরালে পুষ্পস্তক অর্পন করা হয়। সঙ্গীতাঙ্গনের সরোদ মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় সঙ্গীতাঙ্গন পরিচালনা কমিটির সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের সভাপতিত্বে এবং সঙ্গীতাঙ্গন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনজুরুল আলমের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, জেলা জাসদের সভাপতি আখতার হোসেন সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এস.আর.এম ওসমান গণি সজিব ও সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মান্নান সরকার। বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্সপার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আলোচনা করেন।

আলোচনা সভার আগে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ম্যুরালে পুষ্পস্তক অর্পন করেন অতিথিরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ