Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আইন মন্ত্রীর আগমনে আখাউড়ায় যুবলীগের প্রস্তুতিমূলক সভা

দেবাশীষ ঘোষ হৃদয়   |   শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আইন মন্ত্রীর আগমনে আখাউড়ায় যুবলীগের প্রস্তুতিমূলক সভা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আগামী (২৩সেপ্টেম্বর)বৃহস্পতিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী কসবা- আখাউড়ার স্থানীয় সংসদ সদস্য আনিসুল হকের আগমন উপলক্ষে আখাউড়া যুবলীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ(১৮সেপ্টেম্বর) শনিবার বিকেলে আখাউড়া উপজেলা আওয়ামিলীগের দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলের সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতিমূলক সভায় যুবলীগের যুগ্ন আহবায়ক ও জেলা পরিষদের সদস্য আতাউর রহমান নাজিম,যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মমিন বাবুল,পৌর যুবলীগের সভাপতি মনির খাঁন,সাধারণ সম্পাদক আবু কাউছার ভূঁইয়াসহ উপজেলা যুবলীগের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা যুবলীগের আহ্বায়ক ও আইনমন্ত্রীর আস্থাভাজন তাকজিল খলিফা কাজল বলেন,আগামী (২৩শে সেপ্টেম্বর)স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক আখাউড়ার একুশটি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন।

এ সময় তিনি উপজেলা পরিষদ মাঠে স্থানীয় আওয়ামিলীগ আয়োজিত একটি সমাবেশে অংশগ্রহণ করবেন।স্বাস্থ্যবিধি মেনে সমাবেশকে সুন্দর ও সার্থক করতে উপজেলা যুবলীগের নেতাকর্মীদের আহ্বান জানান।প্রস্তুতিমূলক সভায় উপজেলা যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ