শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অচিরেই একযোগে যুবলীগের সকল কমিটি-তাকজিল খলিফা কাজল

দেবাশীষ ঘোষ হৃদয়   |   রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ৮৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অচিরেই একযোগে যুবলীগের সকল কমিটি-তাকজিল খলিফা কাজল

অচিরের আখাউড়া উপজেলা যুবলীগের সকল কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল।

স্থানীয় সাংসদ ও আইনমন্ত্রী আনিসুর হকের আগমন উপলক্ষে যুবলীগের প্রস্তুতি সভায় শনিবার সন্ধ্যায় তিনি একথা বলেন। এসময় আইনমন্ত্রী আনিসুল হকের বরাত দিয়ে তিনি জানান, অক্টোবরের প্রথম সপ্তাহে একযোগে উপজেলার সকল ইউনিটের কমিটি ঘোষণা হতে পারে।

মেয়র তাকজিল খলিফা কাজল বলেন,২৩ সেপ্টেম্বরের মন্ত্রীর জনসমাবেশ সফল করতে যুবলীগ ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে ব্যাপক জনসমাগম হবে। সমাবেশ শেষেই আমরা কমিটি নিয়ে কাজ শুরু করবো। মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে এক যোগে সকল কমিটি ঘোষণার প্রস্তুতি নিচ্ছি আমরা।

এদিকে এক যুগেরও বেশি সময় পর কমিটি ঘোষণাকে কেন্দ্র করে যুবলীগের নেতাকমীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।একই সাথে পদ প্রার্থীরা মন্ত্রীর আগমনে ব্যাপক শোডাওন ছাড়াও কর্মীদের দ্বারে দ্বারে যাচ্ছেন। কর্মীরা হিসাব মিলাচ্ছেন খারাপ দিনে কারা তাদের কাছে ছিল ও থেকেছেন।

উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদ সদস্য আতাউর রহমান নাজিম জানান. কর্মীবান্ধব, দক্ষ,ও যোগ্য দেখেই আমরা নেতা নির্বাচন করবো। যুবলীগের মতো কমিটিতে ক্লিন ইমেজের মানুষদের নেতৃত্ব দিতে আইনমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে। তাকজিল খলিফা কাজলের নেতৃত্বে আমরা সেই পথেই কাজ করছি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ