Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

মাধবপুরে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

রিপোর্ট বিশেষ প্রতিনিধি:   |   বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

মাধবপুরে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে পুকুরের পানিতে ডুবে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতরা হল- বাক প্রতিবন্ধী হাসান মিয়া (৬) হাঁড়িয়া গ্রামের ফয়সাল মিয়ার ছেলে ও মরিয়ম আক্তার বাবুনি (২) মিরনগর গ্রামের ইউসুফ মিয়ার মেয়ে।

আজ বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আন্দিউরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড হাড়িয়া ও ৪নং ওয়ার্ড মিরনগর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতের স্বজনদের সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২ টায় হাসান বাড়ির পাশেই খেলা করছিল, হঠাৎ করে এক বেলুন ওয়ালা আসলে কিছু শিশুর সাথে দৌড়ে বেলুন ওয়ালার পিছু নেয়। কিছুক্ষণ পর তার সন্ধান না পেয়ে স্বজনরা খুঁজতে নামেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে ডোবায় ভাসতে দেখে পরিবারের লোকজন শিশু হাসানকে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

অন্যদিকে পরিবারের সবার অগোচরে মরিয়ম আক্তার বাবুনি ঘর থেকে বাইরে বের হয়ে যায়। তার সন্ধান না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের ডোবা থেকে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

আন্দিউরা ইউনিয়ন পরিষদের ৪ নং ও ৫নং ওয়ার্ডে সদস্য ফরিদ উদ্দিন, ও হানিফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ