Advertise with us
শিরোনাম
আখাউড়ায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন ও যুব ঋণ বিতরণ আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলী (স্বামী-স্ত্রী) স্ট্যান্ডরিলিজ আখাউড়ায় প্রবাসীর জায়গায় গাছের চারা কেটে ফেলার অভিযোগ আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

কতলা দিন পড়ে মন্ত্রীরে দেখছি !

দেবাশীষ ঘোষ হৃদয়ঃ   |   বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

কতলা দিন পড়ে মন্ত্রীরে দেখছি !

ঘটনা এক

মঞ্চে বক্তব্য রাখছেন আইনমন্ত্রী আনিসুল হক। সবার নজর মন্ত্রীর দিকে। এরই মধ্যে বৃদ্ধ একজন পুলিশের বাঁধা মাড়িয়ে গেলেও পড়লেন নেতাকর্মীদের বাঁধায়। তবে কোন বাঁধায় তাকে আটকাতে পারছিলনা। তিনি উচ্চস্বরে বলছেন, ”আফনেরা আমারে আটকান কেড়ে কতদিন পর তাইনেরে দেকতাম আইছি।” কথা কানে পৌছা মাত্র বক্তব্য ছেড়ে বৃদ্ধ মানুষটির প্রতি নজর দেন আইনমন্ত্রী। নেতাকর্মীদের বলেন তাকে ছেড়ে দিতে। এসময় মন্ত্রী ওই বৃদ্ধদের সালামের জবাব দেন এবং খোঁজ খবর নেন।

ঘটনা দুই

পানি সঞ্চালন প্রকল্পে পৌরসভাকে জায়গা দান করে মেয়র তাকজিল খলিফা কাজলসহ আইন মন্ত্রী আনিসুল হক ফিরছেন সাবরেজিষ্টার অফিস থেকে। মাঠে পথ আটকালেন আরেক বৃদ্ধ জেলে কাদির মিয়া । সিরাজুল হক আশ্রয়ন প্রকল্পের বাসিন্ধা তিনি। নতুন ঘরে উঠায় তার খুশির সিমা নেই। খুশিতে মন্ত্রীকে নিয়ে রচনা করা গান শুনাতে চান তিনি। আগ্রহ দেখালেন মন্ত্রীও।

গান শেষ হওয়া পর্যন্ত মাঠেই দাড়িয়ে থাকলেন মন্ত্রী। গান শেষে করলেন প্রশংসা। মন্ত্রীর পক্ষ থেকে নগদ টাকা উপহার হিসেবে তার হাতে তুলে দিলেন মেয়র তাকজিল খলিফা কাজল।

বৃদ্ধ কাদের মিয়া এ প্রতিবেদককে বলেন, মন্ত্রী দাড়িয়ে আমার মতো মানুষের গান শুনছে এটা আমার জীবনের পরম পাওয়া। এখন যদি আমি মারাও যাই কোন আক্ষেপ থাকবেনা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ