Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

টিকা পেয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করলেন অন্ধ মোয়াজ্জেন মনির

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

টিকা পেয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করলেন অন্ধ মোয়াজ্জেন মনির

অন্ধ মোয়াজ্জেন মনির বয়স(৪৫)করোনা মহামারীর ভয়াবহতা শুনেছেন কিন্তু চোখে দেখেননি।ছিলেন আতঙ্কিত কখন জানি কি হয়ে যায়। অবশেষে করোনার টিকা নিয়ে আনন্দিত মনির।

প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে গণ টিকার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হিরাপুর শহীদ মেমোরিয়াল হাই স্কুল কেন্দ্রে সকাল দশটায় করোনার টিকা নেন মনির।

এইসময় অন্ধ মোয়াজ্জেম মনির জানান,প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে করোনার টিকা নিতে পারে আমি খুবই আনন্দিত।আমি মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি। সুন্দরভাবে যেন দেশ পরিচালনা করতে পারে আল্লাহর কাছে আমি এই প্রার্থনা করি।

আজ মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর) সকাল থেকে গণ টিকার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন টিকাকেন্দ্রে ছিল মানুষের উপচে পড়া ভিড়। প্রতিটি টিকাকেন্দ্রে সকাল নয়টা থেকে টিকা কার্যক্রম শুরু হয়। গণ টিকা বাস্তবায়নে উপজেলা প্রশাসন, পুলিশ,জনপ্রতিনিধিদের সকাল থেকে প্রতিটি টিকাকেন্দ্রে অবস্থান ছিল।মানুষের ব্যপক উপস্থিতি থাকায় দুপুর ১ নাগাদ উপজেলার সকল কেন্দ্রের নির্ধারিত টিকা শেষ হয়ে যায়।

আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো দক্ষিণ ইউনিয়নের দুটি টিকা কেন্দ্রে পনেরশত মানুষের মাঝে টিকা দেওয়া হচ্ছ।এই টিকাদান কর্মসূচি বাস্তবায়নের জন্য স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আখাউড়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাশেদুর রহমান জানান, গণটিকার অংশ হিসেবে আজ উপজেলার পাঁচটি ইউনিয়নের ১০টি টিকাকেন্দ্রে ৭৫০০ জনের মাঝে টিকার কার্যক্রম চলে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ