Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় বরযাত্রীবাহি বাস খাদে পড়ে ২০জন আহত

অমিত হাসান অপু:   |   সোমবার, ০৪ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় বরযাত্রীবাহি বাস খাদে পড়ে ২০জন আহত

ব্রাহ্মণবাড়িয়ায় একটি বরযাত্রীবাহি বাস খাদে পড়ে ২০ জন আহত হয়েছে।

আজ সোমবার সকালে সুলতানপুর-আখাউড়া সড়কের সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে। আহতদেরকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। তবে আহত সবাই শঙ্কামুক্ত।

বর শ্রী অপু সূত্রধরের মামাতো ভাই শ্রী প্রসেনজিৎ সূত্রধর ও পুলিশ জানায়, সোমবার সকাল ৮ টার দিকে বরযাত্রী নিয়ে দিগন্ত পরিবহনের একটি লোকাল বাস ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়ার দিকে যাওয়ার পথে কোড্ডা রেলক্রসিং এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকসাকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা ৫০জনের মধ্যে ২০ জন বরযাত্রী আহত হয়। তবে বাসে বর ছিলেন না।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনা সততা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। তিনি বলেন, আহতরা সবাই শঙ্কামুক্ত। কেউ গুরুত্বর আহত হয়নি।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ