Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক আলী আজমের মুক্তির দাবীতে মানববন্ধন

অমিত হাসান অপু:   |   বুধবার, ০৬ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক আলী আজমের মুক্তির দাবীতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া জেলার কাউতলীস্হ জেলা পরিষদ বিপণী কেন্দ্র দুই নীচে, জেলা প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে, সাপ্তাহিক সত্যের দিগন্ত পত্রিকার সম্পাদক, জেলা প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া সাংগঠনিক সম্পাদক, অধ্যাপক আলী আজম এর বিরুদ্ধে মিথ্যা, হয়রানি মূলক মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও বিচার এর দাবিতে মানব বন্ধন, প্রতিবাদ সভা ও স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর, জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয় ।

মানব বন্ধন ও প্রতিবাদ সভায়, জেলা প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া সভাপতি মোঃ আবদুর রহমান খান (ওমর) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া সঞ্চালনায়, প্রতিবাদ সভায় প্রধান অতিথি প্রকাশক ও সম্পাদক অপরাধ জগত (পাক্ষিক ম্যাগাজিন) দৈনিক লাল সবুজের দেশ, মোঃ সোহেল আহমেদ সোহেল । উপজেলা প্রেসক্লাব কসবা, সাধারণ সম্পাদক, সভাপতি কসবা উপজেলা (বিএমএসএফ), সিনিয়র সহ-সভাপতি, জেলা প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া, মোঃ মোবারক হোসেন চৌধুরী (নাসির) । জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জেএসকেএফ) সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক দীপক সাহা । এনভায়রনমেন্ট এওয়ারনেস এন্ড হিউম্যানিটি সোসাইটি ঢাকা পরিচালক, গাজী এ,বি কাইয়ুম সাংবাদিক । সহ-সভাপতি জেলা প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া, ওসমান গনি। নাদিম, নির্বাহী সম্পাদক (তিতাস বার্তা)। আরিফ (সময়ের কন্ঠ) স্টাফ রিপোর্টার। মোজাম্মেল হক ভূইয়া (পেনব্রীজ) জেলা প্রতিনিধি। শফিকুল ইসলাম ভুইঁয়া, সাধারণ সম্পাদক (জেএসকেএফ)। সদস্য, জেলা প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া, জয়নাল আবদীন, (নিউজ কন্ঠ) সম্পাদক। সাইফুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক (জেএসকেএফ)। কামাল পাঠান (এসএনটিভি)। মাহফুজুর রহমান মাদানী (দৈনিক ফ্রন্টিয়ার.নিউজ)। আল আমিন (দিশা টিভি)। আবুল বাশার সেন্টু, সাংগঠনিক সম্পাদক (জেএসকেএফ)। মোঃ শাহীন চৌধুরী (দৈনিক ফ্রন্টিয়ার.নিউজ)। অর্জুন ঠাকুর তলাপাত্র সদস্য (জেএসকেএফ) । সদস্য জেলা প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া, সুমন চক্রবর্তী(দৈনিক ফ্রন্টিয়ার.নিউজ) । শওকত মাস্টার (অপরাধ জগত)। আসিফ ইকবাল খোকন (দেশ কন্ঠ)। সভায় সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিক্ষক, ব্যবসায়ী, কৃষিজীবী, শ্রমজীবী, কলেজ ছাত্র সহ নানা পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ।

 

 

, উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে,জনাব মোঃ সোহেল আহমেদ সোহেল বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী, জণনেত্রী শেখ হাসিনা র রাষ্ট্র শাসন আমলে, দেশের গ্রামগঞ্জের নীপিড়িত ও সুবিধা বঞ্চিত সাংবাদিকদেরকে সব সময় সাহায্য সহযোগিতা করে আসছেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রবীণ সাংবাদিক গণ এখন পর্যন্ত দেশের সত্য প্রকাশে কাজ করে যাচ্ছে , তাই মাননীয় প্রধান মন্ত্রীর নিকট , সাংবাদিক এস এম আলী আজম এর নিঃশর্ত মুক্তি সহ দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন ।

 

 

বিশেষ অতিথির বক্তব্যে জনাব মোঃ মোবারক হোসেন চৌধুরী (নাসির) বলেন, সাংবাদিক এস এম আলী আজম, সংবাদ সংগ্রহের জন্য গেলে, কতিপয় কুচক্রী মহল তার বিরুদ্ধে মিথ্যা মামলা, সাজিয়ে তাকে গ্রেপ্তার করে । তাই তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে । মন্ত্রী মহোদয়ের নিকট মামলার সঠিক তদন্ত ও সুষ্ঠু বিচার কামনা করেন।

 

সভাপতির বক্তব্যে জনাব মোঃ আবদুর রহমান খান (ওমর) বলেন, অধ্যাপক, সম্পাদক ও নিষ্ঠাবান সাংবাদিক, এস এম আলী আজম, বর্তমানে কুচক্রী মহলের মিথ্যা মামলায় জেল হাজতে আছে । তার মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল সরকারি কর্মকর্তাদের কে, উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত, সঠিক বিচার ও নিঃশর্ত মুক্তির আহবান জানান । অন্যতায় জেলা প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া এর সাংবাদিকগন ও সুশীল সমাজের সবাইকে নিয়ে কঠিন থেকে কঠিনতম কর্মসূচি গ্রহণ করা হবে। এমনকি অনশন ধর্মঘট সহ সাংবাদিকদের কলম বিরতির মতো কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান

সভা শেষে জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ