নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৪ অক্টোবর ২০২১ | প্রিন্ট | ৩৪২ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজ এলাকায় গণসংযোগ সভা-সমাবেশে ব্যস্ত সময় পার করছে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বর্তমান মেম্বার হারুন মিয়া।
আজ রবিবার গোপালপুর গনি মিয়ার বাড়িতে হারুন মেম্বার এর সমর্থনে সভা অনুষ্ঠিত হয়েছে।তুলাইশিমুল স্কুলের প্রাক্তন শিক্ষক নাসির মিয়ার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন আহাদ মিয়া।
এসময় হারুন মেম্বার এর সমর্থনে বক্তব্য রাখেন গোপালপুর গ্রামের মোঃ শামসুল হক, সিদ্দিক মিয়া, সিরাজ মিয়া, ইউনুছ মিয়া,সাচ্চু মিয়া প্রমুখ। এ সময় বক্তারা হারুন মেম্বারকে দ্বিতীয়বারের মতো মেম্বার নির্বাচিত করতে তার প্রতি পূর্ণ সমর্থন দেন।
মোঃ হারুন মেম্বার বলেন,আমি যদি দ্বিতীয়বারের মতো মেম্বার নির্বাচিত হতে পারি তাহলে আমি জনগণের সেবক হিসেবে কাজ করব।সব সময়ই তাদের পাশে থাকব।৭নং ওয়ার্ডের সকল শ্রেণী-পেশার মানুষের সাথে আমার যোগাযোগ রয়েছে।সাড়া পাচ্ছি ব্যাপক মানুষের ভালোবাসা দেখে আমি মুগ্ধ।