Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

সৌদি আরবে শাহজালাল সিলেট বিভাগীয় প্রবাসী ঐক্য পরিষদের অভিষেক অনুষ্ঠিত

অমিত হাসান অপু:   |   শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

সৌদি আরবে শাহজালাল সিলেট বিভাগীয় প্রবাসী ঐক্য পরিষদের অভিষেক অনুষ্ঠিত

সৌদি আরবে শাহজালাল সিলেট বিভাগীয় প্রবাসী ঐক্য পরিষদের অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় আল জুবাইলে হোটেল মালাবরে শাহজালাল সিলেট বিভাগীয় প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শামসুল ইসলাম সামনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি সাদেকুর রহমান ভুইয়া, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক সোহেল আরমান।বিশেষ অতিথি ছিলেন,সুনামগঞ্জ জেলা প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি আলতাফ শিকদার, ছাতির আলী তালুকদার,ইকবাল হোসাইন তালুকদার, সিরাজুল ইসলাম বাহাদুর,জসিম উদ্দিন শামিম, শাহজাহান সোহাগ, মাসুক মিয়া,শেখ আব্দুল মান্নান, শোয়াইব বিন আহমেদ সোহেল, আবুল খায়ের,সোহেল খান। বক্তারা বলেন, শামসুল ইসলাম সামনের নেতৃত্বে শাহজালাল সিলেট বিভাগীয় প্রবাসী ঐক্য পরিষদ প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে ও কাজ করে যাবে।

এসময় হেলাল উদ্দিন ভুইয়া, সাইদুল ইসলাম এলাহী, অহিদুল ইসলাম সাগর, মহসিন খান,রাসেল আহমেদ ভুইয়া শাহজালাল সিলেট বিভাগীয় প্রবাসী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সহ বহু সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন। এর আগে শামসুল ইসলাম সামন কে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রধান করা হয়।পরে রাতের খাবার ও হেলাল উদ্দিন ভুইয়ার সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ