Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

সৌদি আরবে অর্থপাচার মামলায় ৬ জনের ৩১ বছরের কারাদণ্ড

অমিত হাসান অপু:   |   সোমবার, ০৩ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

সৌদি আরবে অর্থপাচার মামলায় ৬ জনের ৩১ বছরের কারাদণ্ড

সৌদি আরবে অর্থপাচার মামলায় ৬ জন অভিযুক্ত ব্যক্তিকে ৩১ বছরের কারাদণ্ড দিয়েছেন সৌদির আদালত। আরব নিউজের প্রতিবেদনের বরাত সোমবার(৩ জানুয়ারি)দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত অভিযুক্তদের কাছে জব্দকরা অর্থ বাজেয়াপ্ত করেন, এবং তাদেরকে ১৫ কোটি ২০ লাখ সৌদি রিয়াল জরিমানা করেন। যা পাচারকৃত অর্থের সমপরিমাণ । পাবলিক প্রসিকিউশন সূত্র জানায়, বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিক, বেশ কয়েকটি ভুয়া প্রতিষ্ঠান এবং কিছু প্রবাসীরা উক্ত অর্থ পাচারের সম্পৃক্ত ছিলেন। তবে কোন কোন দেশের প্রবাসীরা অর্থ পাচারের সাথে জড়িত ছিলেন তাদের তথ্য জানানো হয়নিI

তথ্য সূত্রে জানা যায়, অভিযুক্তরা অবৈধ উপায়ে প্রবাসীদের ব্যবহার করে বিদেশে অর্থ পাচার করতেন।এতে করে তারা মোটা অঙ্কের অর্থ লেনদেন করেছেন। যা মানি লন্ডারিং বিরোধী আইনের দুই ধারা অনুযায়ী ফৌজদারি অপরাধ বলে বিবেচিত হয়।

আদালতের রায়ে সৌদি নাগরিকদের কারাবাস এবং ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অপরদিকে বিদেশি নাগরিকদের কারাবাসের মেয়াদ শেষ করার পরে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে ।

দেশটির পাবলিক প্রসিকিউশন, বাণিজ্য মন্ত্রণালয়, জাকাত, ট্যাক্স ও কাস্টমসের জেনারেল অথরিটি, সৌদি কেন্দ্রীয় ব্যাংকের সমন্বিত প্রচেষ্টায় এই রায় দেওয়া হয়। যারা সৌদির আর্থিক ও অর্থনৈতিক নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা পাবলিক প্রসিকিউশন জানিয়েছে ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ