Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

সৌদিআরবে ওমরাহ হজ পালনে নতুন নির্দেশনা জারি

অমিত হাসান অপু:   |   সোমবার, ১৭ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

সৌদিআরবে ওমরাহ হজ পালনে নতুন নির্দেশনা জারি

সৌদি আরবে পবিত্র ওমরাহ হজ পালনে আবারো নতুন নির্দেশনা দিয়েছে সরকার । দেশটির হজ এবং ওমরাহ মন্ত্রণালয় জানায় যে, একাধিক বার ওমরাহ হজ পালনের ক্ষেত্রে কমপক্ষে ১০ দিনের ব্যবধান থাকতে হবে। এ ক্ষেত্রে সকল বিদেশি মুসলমানদের বেলাতেও এই নিয়ম প্রযোজ্য ঘোষণা করা হয়েছে।

সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, ৩০ দিনের আসা বিদেশি মুসল্লিরা সর্বোচ্চ তিনটি ওমরাহ হজ পালন করতে পারবেন ।

বিবৃতিতে দেশটির হজ এবং ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, প্রথমবার ওমরাহ পালনের পর কেউ দ্বিতীয়বার ওমরাহ পালন করতে চাইলে নির্দিষ্ট ১০ দিনের সময় শেষে ইটমারানা বা তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনের মাধ্যমে দ্বিতীয় ওমরাহ হজের জন্য আবেদন করতে পারবেন।

 

এছাড়া আগের জারি করা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, অন্য দেশ থেকে সৌদি আরবে হজ করতে আসা মুসল্লিদের বয়স ১২ বা তার বেশি হতে হবে। একইসঙ্গে তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনে টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে হবে।পাশাপাশি মাক্স পরিধান এবং সামাজিক দূরত্ব বজায় বাধ্যতামূলক রাখা হয়েছে।

 

 

 

বৈশ্বিক করোনার সংক্রমণ এবং ওমিক্রন বেড়ে যাওয়ায় দেশটির সরকার এই নতুন নির্দেশনা জারি করেন।

 

 

 

 

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ