Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

হিলি কাস্টমসে সার্ভার জটিলতায় সকল কার্যক্রম বন্ধ

অমিত হাসান অপু:   |   বুধবার, ০৯ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

হিলি কাস্টমসে সার্ভার জটিলতায় সকল কার্যক্রম বন্ধ

জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সার্ভার ত্রুটির কারণে সকাল থেকেই বন্ধ রয়েছে হিলি কাস্টমস এর কার্যক্রম।

এতে সকাল থেকে বন্ধ রয়েছে সিএন্ডএফ এজেন্টের বিল অফ এন্ট্রি সহ সকল কার্যক্রম। এতে পেয়াজ আদা সহ কাঁচাপণ্য ছাড় নিয়ে বিপাকে পড়েছেন আমদানিকারক সহ সিএন্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান।

হিলি কাস্টমসের উপ-কমিশনার কামরুল ইসলাম জানান, গত শুক্রবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সার্ভার কে আপডেট করা হয়েছে। তখন থেকে সার্ভার কিছুটা দুর্বলতা থাকলেও আজ সকাল থেকে পুরোপুরি বন্ধ রয়েছে সার্ভারের সংযোগ। সকাল থেকেই বারংবার রাজস্ব বোর্ডের টেকনিশিয়ানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে,কথা হচ্ছে। তবে সেখানে সার্ভারের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরো জানান, রাত ৮ টার মধ্যে সার্ভার ঠিক হয় সেক্ষেত্রে রাত বারোটা পর্যন্ত আমরা কাজ করবো। আর যদি না হয় সে ক্ষেত্রে আগামীকাল সকাল নয় থেকে বিল অফ এন্ট্রি সহ সকল কার্যক্রম শুরু হবে।

 

এ বিষয়ে কাস্টমসে বিল অফ এন্ট্রি সাবমিট করতে আসা কয়েকজন সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি জানান, এর আগেও সার্ভার জটিলতা থাকলেও সেটা কয়েক ঘন্টার মধ্যে ঠিক হয়ে যায়। কিন্তু আজকে সকাল থেকে একেবারে সার্ভার নাই। সকাল থেকে কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা অপেক্ষায় আছে আমরাও বিল অফ এন্ট্রি নিয়ে অপেক্ষায় আছি।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ