শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আওয়ামীলীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কাজলকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা

আনিছুর রহমান   |   শনিবার, ১৯ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ৩৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আওয়ামীলীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কাজলকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা

আখাউড়া উপজেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ও আখাউড়া পৌরসভার মেয়র মো:তাকজিল খলিফা কাজলকে আখাউড়া উপজেলা সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

আজ সন্ধ্যায় আখাউড়া উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আখাউড়া উপজেলা সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় নব নির্বাচিত সাধারণ সম্পাদক বলেন,দলকে নতুনভাবে সুসংগঠিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে কসবা আখাউড়া সাংসদ আইনমন্ত্রী আনিসুল হক আমাকে এই দায়িত্ব দিয়েছেন।

আমি আমার সভাপতি ও কমিটির সকল সদস্যকে নিয়ে আখাউড়া ঊপজেলা আওয়ামিলীগের তৃনমুল সুসংগঠিত করার চেষ্টা করব। ইতিমধ্যেই দলকে নিয়ম নীতি মোতাবেক কাজ ও দলীয় নেতা কর্মীদের সাথে যোগাযোগ শুরু করেছেন বলে তিনি জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই ত্যাগীদের দলে জায়গা দিয়ে দলকে আরো সুসংগঠিত করা হবে বলে তিনি জানান। সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের আয়না বলে ও তিনি এ সময় মন্তব্য করেন।

উল্লেখ্য গত ১২ মার্চ আখাউড়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন মন্ত্রী ছিলেন আনিসুল হক

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ