Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় বেশিদামে তরমুজ বিক্রির দায়ে দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১১ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় বেশিদামে তরমুজ বিক্রির দায়ে  দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অতিরিক্ত মূল্যে তরমুজ বিক্রির দায়ে  তিন ব্যবসায়ীকে  জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ সোমবার বেলা ১১টায় পৌরশহরের সড়ক বাজারে থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এসময় ফল বিক্রেতাদের ক্রয়ের রসিদ যাচাই করে দেখেন আদালত। অতিরিক্ত দামে তরমুজ বিক্রি করায় তিন বিক্রেতাকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত বিক্রেতারা হলো সিদ্দিক মিয়া, নাঈম ও হৃদয়। তাদের প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কশিনার ভূমি মোঃ সাইফুল ইসলাম। আদালতকে সহযোগিতা করেন স্যানিটারী ইন্সপেক্টর মোঃ রফিকুল ইসলাম।

 

এসময় হনুফা বেগম নামে এক নারী বলেন, মাঝারী সাইজের একটি তরমুজ সাড়ে তিনশ টাকা বলেছি। বিক্রেতা তবুও দিচ্ছে না। এত দাম হলে বাচ্চাদেরকে কিভাবে তরমুজ খাওয়াবো। আদালতের কাছে বিক্রেতারা ক্রয়কৃত মূল্যের সাথে সামঞ্জস্য রেখে তরমুজ বিক্রি করার অঙ্গীকার করেন।

 

উপজেলা সহকারী কশিনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম বলেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় তিন বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে ভাম্যমান আদালত অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ