নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৬ এপ্রিল ২০২২ | প্রিন্ট | ৩৪৬ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি পুরাতন বিল্ডিং ভাংগার সময় পিলার ধসে আকাশ দাস(২৪) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ (১৬ এপ্রিল) শনিবার দুপুরে উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আকাশ দাস একই এলাকার হরিলাল দাসের ছেলে।
স্থানীয়রা জানান, আমোদাবাদ এলাকায় জুয়েলের মালিকানাধীন মার্কেটের একটি ভবন ভাঙার কাজ করছিলেন আকাশসহ অন্য শ্রনিকরা। এসময় হঠাৎ ভবনের দেয়ালটি ধসে পড়ে। অন্য শ্রমিকরা দূরে সরে গেলেও দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আখাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সরকার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।