Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ভারতীয় ওজনে চলছে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩০ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ভারতীয় ওজনে চলছে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ওয়েট ব্রিজ (স্কেল) নষ্ট থাকায় ভারতীয় পরিমাপে (কারর্পাসে) চলছে আখাউড়া স্থলবন্দরে পণ্য আমদানি – রফতানি বাণিজ্য কার্যক্রম।

গত সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে আখাউড়া স্থলবন্দরে এ পরিস্থিতি বিরাজ করছে। আজ শনিবার দুপুরে আখাউড়া সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন ভূঁইয়া, এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আখাউড়া স্থলবন্দরের একমাত্র ওয়েট ব্রিজটি নষ্ট থাকায় ভারতীয় ওজনে চলছে আখাউড়া স্থলবন্দরে আমদানি – রফতানি বাণিজ্য কার্যক্রম। তবে পণ্য আমদানি রফতানিতে ওজনে সামান্য গড়মিল থাকলেও ঈদুল ফিতরের বন্ধের মধ্যে আখাউড়া স্থলবন্দরের ওয়েট ব্রিজটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

আখাউড়া বন্দরের (ট্রাফিক) পরিদর্শক মোঃ জাকির হোসেন জানান, কয়েক দিন ধরে ওয়েট ব্রিজে টেকনিক্যাল জটিলতা দেখা দিয়েছে। টেকনিশিয়ান দেখানোর জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তবে ঈদুল ফিতরের বন্ধের মধ্যেই সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ