শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় পূর্ব শক্রতার জেরে ছুরিকাঘাতে এক ব্যক্তিকে খুন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ মে ২০২২   |   প্রিন্ট   |   ৭৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় পূর্ব শক্রতার জেরে ছুরিকাঘাতে এক ব্যক্তিকে খুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পূর্ব শক্রতার জের ধরে ছুরিকাঘাতে মহসীন সরকার (৩৫) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে আরিফ ও তার লোকজন।

সোমবার (২ মে) ইফতারে আগ মুহূর্তে উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।মহসীনের হত্যাকারী আরিফ খলাপাড়া কবরস্থান এলাকার বাসিন্দা আওয়াল মিয়ার ছেলে।

নিহত মহসীন সরকার ওই গ্রামের সহিদ সরকারের ছেলে।মহসীন সরকার বিডি ফুড কোম্পানির ডিস্ট্রিবিউটর হিসেবে কর্মরত ছিলেন।

মহসীন সঙ্গে থাকা তার বন্ধু সফিক সরকার জানান, ইফতারে আগে মহসীন সরকার তাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে আখাউড়া পৌরশহর থেকে গ্রামে ফিরছিলেন। এসময় মহসীন মোটরসাইকেল চালাচ্ছিলেন। পথিমধ্যে খলাপাড়া কবরস্থান এলাকায় পৌঁছালে কিছু বুঝে উঠার আগেই আরিফ চলন্ত মোটরসাইকেলে থাকা মহসীন সরকারকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।

এসময় আরিফের সঙ্গে থাকা কয়েকজন অস্ত্রধারী যুবকসহ আরিফ পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে আখাউড়া থানার এসআই মো. জাকির হোসেন হাসপাতালে যান।তিনি জানান, পূর্ব শক্রতার জেরে পরিকল্পিতভাবে মহসীনকে হত্যা করা হয়েছে। হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ