শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

উপজেলা চেয়ারম্যানের পদত্যাগের দাবীতে পরিষদের সকল সদস্যের সংবাদ সম্মেলন।

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৩ মে ২০২২   |   প্রিন্ট   |   ১৩১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

উপজেলা চেয়ারম্যানের পদত্যাগের দাবীতে পরিষদের সকল সদস্যের সংবাদ সম্মেলন।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগে তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে মোগড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা পরিষদের ২ ভাইস চেয়ারম্যানসহ পাঁচটি ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

আখাউড়া পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন, মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান,ধরখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শাফিক, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীপক চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোরাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, জেলা পরিষদের সদস্য আতাউর রহমান নাজিম প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাব খাটিয়ে পরিষদের সদস্যদের সাথে পরামর্শ না করে নামে-বেনামে বিভিন্ন প্রকল্পের নামে লক্ষ লক্ষ টাকার অনিয়ম করছে। তাছাড়া পি,আই,সির নামে পরিষদের টাকা লোপাট করছে এবং এডিপি, জাইকাসহ বিভিন্ন প্রজেক্টের টাকা উনার মন মতো প্রকল্প দিচ্ছে। এসময় বক্তারা উপজেলা চেয়ারম্যানের প্রকল্পগুলো দুদকের মাধ্যমে তদন্ত করার আহ্বান জানান। চেয়ারম্যানের ক্ষমতার দাপটে উনার আত্মীয়-স্বজনরা মাদক ব্যবসাসহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়ছেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। তারা বলেন, উপজেলা পরিষদের ৯ সদস্যের মধ্যে ৮ সদস্য উনার বিরুদ্ধে লিখিত অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছে এবং তারা স্থানীয় সরকারের মন্ত্রনালয়ের সচিব বরাবর লিখিত অনাস্থা প্রস্তাবটি প্রেরণ করেছে। অবিলম্বে তার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয় ব্যবস্থা নেবেন বলে এ সময় আশা প্রকাশ করেন বক্তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ