শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় বঙ্গবন্ধু অনূর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন।

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২১ মে ২০২২   |   প্রিন্ট   |   ৩৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় বঙ্গবন্ধু অনূর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব (১৭)২০২২ উদ্বোধন হয়েছে।

আজ শনিবার বিকেলে উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া ফুটবল মাঠে এই ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমান আক্তারের সভাপতিত্বে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুল ইসলাম, আখাউড়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক আলেয়া, আখাউড়া পৌরসভা আমি লীগের সভাপতি আবদুল্লাহ ভূঁইয়া বাদল, ধরখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাফিকুল ইসলাম, মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দীপক প্রমুখ।

উদ্বোধনী খেলার প্রথম ম্যাচে মনিয়ন্দ ইউনিয়নক টাইব্রেকারে পরাজিত করে ধরখার ইউনিয়ন, দ্বিতীয় ম্যাচে দক্ষিণ ইউনিয়ন কে টাইব্রেকারে পরাজিত করে আখাউড়া পৌরসভা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ