Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

বিজয়নগরে মাইক্রো ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৫

অমিত হাসান অপু:   |   বৃহস্পতিবার, ২৬ মে ২০২২   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

বিজয়নগরে মাইক্রো ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাইক্রো ও বাসের মুখোমুখি সংঘর্ষে ইমরান খাঁন (৩১) নামের এক জন নিহত হয়েছেন। এঘটনায় আরও ৫জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মে) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বীরপাশা নামক স্থানে এ র্ঘটনাটি ঘটে।নিহত ইমরান খাঁন সিলেট ফেঞ্চুগঞ্জ এলাকার আতাউর রহমানের ছেলে।

এই বিষয়ে নিশ্চিত করে খাঁটিখাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা সুখেন্দ্র বসু জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বীরপাশা নামক স্খানে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী টিআরএক্স মাইক্রোর সাথে সিলেটগামী দিগন্ত বাসের মুখোমুখি সংঘর্ষে ইমরান খাঁন নামে একজন নিহত হয়েছেন। অনেক বৃষ্টি হওয়ার ফলে রাস্তায় কিছু না দেখতে পেয়ে এই সংঘর্ষ ঘটেছে বলে তিনি জানান। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানানো হয়।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ