Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া হিরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল হাই স্কুলের পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া হিরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল হাই স্কুলের পরিচিতি সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার পূর্বাঞ্চলের একমাত্র সর্বোচ্চ বিদ্যাপীঠ হিরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল হাই স্কুলের নবনির্বাচিত স্কুল পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৬ জুন) বৃহস্পতিবার বিকেলে অত্র স্কুলের সম্মেলন কক্ষে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলামের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, হিরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও স্কুল পরিচালনা কমিটির সদস্য শাহ আলম খন্দকার, আখাউড়া স্থলবন্দরের বিশিষ্ট ব্যবসায়ী স্কুল পরিচালনা কমিটির সদস্য মোঃ রাজীব উদ্দিন ভূঁইয়া, সদস্য নাসির ভূঁইয়া, শাহরিয়ার মোল্লা প্রমুখ।

এসময় প্রধান অতিথি চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, শিক্ষাকতা পেশা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পেশা। শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাদের মাধ্যমে দেশের সুনাগরিক প্রতিষ্ঠিত হয়। এসময় তিনি বিদ্যালয়কে জাতীয়করণ এবং সার্বিক উন্নয়নের জন্য স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হকের কাছে দ্বারস্থ হবেন এবং ইউনিয়ন পরিষদ থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে জানান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি কে স্কুল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ